পাকিস্তানের একটি মার্কেটে চার নারীকে বেধড়ক মারপিটের পর বিবস্ত্র করে ভিডিও ধারণ ঘিরে দেশটিতে ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছে।
ঘটনাটি ঘটেছে দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে।
সেই ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ঘটনায় পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ঘটনাটি গত সোমবারের।
ফয়সালাবাদের বাওয়া চক মার্কেটে ওই চার নারীকে মারপিট, বিবস্ত্র করে ভিডিও ধারণ করে একদল দুর্বৃত্ত।
ফয়সালাবাদের পুলিশ কর্মকর্তা ডা. মোহাম্মদ আবিদ খান জানান, মঙ্গলবার অভিযান চালিয়ে বেশ কিছু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
সোমবার নির্যাতনের শিকার এক নারী থানায় চারজনের নাম উল্লেখ করেন ও অজ্ঞাতনামা ১০ জনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেন।