আইপিএলে অবিক্রিত সাকিব আল হাসান

ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান।
কিন্তু নিলামে কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি।
ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ব্যাঙ্গালুরুতে শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম।
আজ শনিবার প্রথমদিন দ্বিতীয় রাউন্ডে নিলামে সাকিবের নাম উঠে।
ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিলামের আহ্বান করা হলেও কোনো দল তাকে কিনতে আগ্রহ দেখায়নি।

এছাড়া অবিক্রিত থেকে গেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না।
তাদেরকে কিনতেও কোনো দল আগ্রহ দেখায়নি।

এর আগে প্রথম রাউন্ডে সর্বোচ্চ ১২ কোটি ২৫ লাখ রুপিতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৫ লাখ রুপিতে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে কিনেছে পাঞ্জাব কিংস।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.