মহান ভাষা আন্দোলন বাঙালির জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রোববার ‘একুশে পদক-২০২২’ প্রদান উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
এ সময় ভাষা-সাহিত্য-সংস্কৃতি, শিল্প, সমাজ, গণমাধ্যম প্রভৃতি ক্ষেত্রে নিবেদিতপ্রাণ যেসব খ্যাতিমান বিশিষ্ট নাগরিক ‘একুশে পদক ২০২২’ পেয়েছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, একুশে পদক প্রদান করার মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করে দেশে মেধা ও মননচর্চার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।
তিনি বলেন, মহান ভাষা আন্দোলন বাঙালির জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা।
ভাষা আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল।
