গত এক সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের ৬২ দশমিক ৩ শতাংশই টিকা নেননি।
সোমবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনের এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়-গত ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে করোনায় ১৪৬ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে করোনার টিকা নেননি ৯১ জন। অর্থাৎ মারা যাওয়া ব্যক্তিদের ৬২ দশমিক ৩ শতাংশই টিকা নেননি।
প্রতিবেদনে আরও বলা হয়- গত এক সপ্তাহে করোনায় মারা ১৪৬ জনের মধ্যে টিকা নিয়েছেন ৫৫ জন। যার শতকরা হার ৩৭ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছিলেন ৬ জন, দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ৪৮ জন আর তৃতীয় ডোজ নিয়েছিলেন একজন।
