ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ: র‌্যাব

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, প্রথমে ওই শিক্ষার্থীকে ইভটিজিং করা হয়।
এর প্রতিবাদ করায় তাকে জোর করে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে তারা।
গ্রেফতাররা পেশাদার অপরাধী। প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতাররা হলেন রাকিব মিয়া ওরফে ইমন (২২), পিয়াস ফকির (২৬), প্রদীপ বিশ্বাস (২৪), নাহিদ রায়হান (২৪), মো. হেলাল (২৪), তূর্য মোহন্ত (২৬)।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, সম্প্রতি গোপালগঞ্জ সদরে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হন।
গত ২৩ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীসহ দুই শিক্ষার্থী সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন।
ওই সময় গ্রেফতাররা তাদের নাম ঠিকানা জিজ্ঞাস করে ও অশালীন মন্তব্য করে বাগবিতণ্ডায় জড়ান।
এর প্রতিবাদ করায় তারা মারধর করে ভিকটিমকে জোরপূর্বক স্থানীয় একটি ভবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.