সাড়ে ২৮ হাজার সিগারেট জব্দ শাহজালাল বিমানবন্দরে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে লেডিস পোশাকের আড়ালে আনা সাড়ে ২৮ হাজার বেনসন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে অভিযান চালিয়ে সিগারেটগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্য থাকায় এয়ারপোর্টে সর্টিং অফিস, ঢাকা কাস্টমস এবং গোয়েন্দা ও তদন্ত সার্কেল যৌথভাবে দুটি বৈদেশিক ডাক চিহ্নিত করে স্ক্যানিং করে। এরপর দুটি কার্টনে মোট ২৮ হাজার ৬০০ শলাকা বেনসন সিগারেট পাওয়া যায়, যা মূলত লেডিস স্যুট, জ্যাকেট, ড্রেস ও টি-শার্টের ঘোষণায় আনা হয়েছিল। এয়ারপোর্ট এলাকায় কর্মরত অন্যান্য সংস্থা ও ফরেন পোস্ট অফিসের প্রতিনিধির উপস্থিতিতে সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করায় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য জব্দ সিগারেট ঢাকা কাস্টমস কমিশনার ও কাস্টম হাউস আইসিডিতে পাঠানো হয়েছে। আটক পণ্যের খুচরা মূল্য আনুমানিক ৪৫ লাখ টাকার বেশি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.