চট্টগ্রাম বিমানবন্দরে বসলো টেলিফোন বুথ, বিনামূল্যে সেবা পাবেন প্রবাসীরা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সুবিধায় দুটি টেলিফোন বুথ বসানো হয়েছে।যেখানে থেকে বিদেশে থেকে আগত প্রবাসীরা ফ্রি কল করার সুযোগ পাবে। ঢাকার পর চট্টগ্রামে বসলো এ বুথ।

বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী (অ্যারাইভেল) লাউঞ্জে বসানো বুথ দুটি দেশে আসা প্রবাসীসহ অন্তর্জাতিক রুটের যাত্রীরা ফ্রি কল করার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক যাত্রীদের যোগাযোগের সুবিধায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ টেলি কমিউনিকেশন লিমিটেড (বিটিসিএল) এ বুথ দুটি বসিয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) থেকে ফ্রি কল করার এ সুযোগ পাচ্ছেন প্রবাসীসহ আন্তর্জাতিক যাত্রীরা। বিমানবন্দরের কাস্টমস চেকআপ হওয়ার পরই যাত্রীরা ফ্রি টেলিফোন বুথ ব্যবহারের এ সুযোগ পাবেন।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন,‘বিদেশ থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এসে অনেক যাত্রীরা বিশেষ করে প্রবাসীরা জরুরী প্রয়োজনে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। তাই এ সুযোগ করে দেওয়া হয়েছে।’

‘এখন থেকে যাত্রীদের আর পরিবারের সঙ্গে যোগাযোগে ভোগান্তি পোহাতে হবে না’, তিনি যোগ করেন।

বিটিসিএল’র উপ মহাব্যবস্থাপক বজলুর রশিদ বলেন,‘রেমিটেন্সযোদ্ধা প্রবাসীদের সুবিধার জন্য আমরা দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি করে টেলিফোন বুথ দেওয়া উদ্যোগ নিয়েছি। এর আগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বসানো হয়েছে, এবার চট্টগ্রামে বসানো হল। । আগামী মাসে বসানো হবে সিলেটে।’

জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের পরিচালক মো. জহিরুল আলম মজুমদার বলেন, ‘বিশ্বের সব বিমানবন্দরে ফ্রি কল করার সুবিধা পান যাত্রীরা। এটা যাত্রীদের অধিকার। কিন্তু চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীরা এ সুবিধা পেতেন না। এ ব্যবস্থা গ্রহণের দাবি ছিল দীর্ঘদিনের।

‘যাত্রীদের হাতে মোবাইল থাকে না, ফলে বিমানবন্দরে এসে যোগাযোগ করতে পারেন না পরিবারের সঙ্গে। ফলে নানা ভোগান্তিতে পড়তে হয়। টেলিফোন বুথ বসানোর ফলে প্রবাসীরা আর ভোগান্তিতে পড়বেন না’, তিনি যোগ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.