পাসপোর্ট ফেরত পেয়ে লন্ডন গেলেন মরিয়ম

পাসপোর্ট ফেরত পেয়ে লন্ডন গেছেন পাকিস্তান মুসলিম লীগের (এন) সহ-সভাপতি মরিয়ম নওয়াজ। ধারণা করা হচ্ছে, এবার বাবা নওয়াজ শরিফকে নিয়ে পাকিস্তানে ফিরবেন তিনি।

মঙ্গলবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, একটি বেসরকারি বিমানে চড়ে লন্ডনের উদ্দেশে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মরিয়ম।

এ সময় তিনি বলেন, ‘আমার বাবা ভীষণ অসুস্থ। আমার আর অপেক্ষা সহ্য হচ্ছে না, কখন প্লেন অবতরণ করবে আর কখন আমি বাবার সাথে দেখা করবো।’

মরিয়ম নওয়াজের পারিবারিক সূত্রে জিও নিউজ জানিয়েছে, ‘মরিয়ম নওয়াজ এক মাস লন্ডন থাকতে পারেন এবং তার বাবা নওয়াজ শরিফকে সাথে নিয়ে ফেরার সম্ভাবনা প্রবল।’

উল্লেখ্য, ২০১৯ সালে চৌধুরী সুগার মিলস মামলায় গ্রেফতার করার পর মরিয়ম আদালতের কাছে পাসপোর্ট সমর্পণ করেন। এরপরই তিনি জামিন পান।

সোমবার লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মাদ আমির ভাট্টির সমন্বয়ে গঠিত তিন সদস্য নিয়ে গঠিত বেঞ্চের উপস্থিতিতে এই মামলার শুনানি হয়। এর আগের শুনানিতে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবি আদালতকে জানায়, মরিয়ম নওয়াজের পাসপোর্ট তাদের আর প্রয়োজন নেই। ফলে তার পাসপোর্ট ফেরত দেয়ার পথ পরিষ্কার হয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.