‘যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে সংঘাত চায় না’

মার্কিন প্রশাসন রাশিয়ার সাথে বিরোধ চায় না এবং ইউক্রেনের সঙ্ঘাত পারমাণবিক যুদ্ধে পরিণত হতে দিতে চায় না।

মঙ্গলবার কৌশলগত যোগাযোগের জন্য জাতীয় নিরাপত্তা পরিষদের সমন্বয়কারী জন কিরবি এ কথা বলেছেন।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগেও তাই বলেছেন।

কিরবি বলেন, বাইডেন এর আগেও বলেছিলেন যে মার্কিন সেনারা ইউক্রেনের মাটিতে পা রাখবে না।

ওই কর্মকর্তা বলেন, রাশিয়া ইউক্রেনে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে এমন কোনো লক্ষণ যুক্তরাষ্ট্র দেখতে পাচ্ছে না।
সূত্র: তাস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.