‘পাসপোর্ট অধিদপ্তর আরো গতিশীল করা হবে’

পাসপোর্ট অধিদপ্তরকে আরো গতিশীল করতে চান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার। এ জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে পাসপোর্ট অধিদপ্তর আরও গতিশীল করে গড়ে তোলা হবে।

সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। নবনিযুক্ত মহাপরিচালক বলেন, ‘নতুন দায়িত্ব নিয়ে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির কাছে এসেছি। এর আগেও আমি এখানে এসেছি, দায়িত্ব পালন করেছি।’

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অধিদপ্তরের পরিচরক আব্দুলাহ আল মামুন, উপপরিচালক আবু নোমান মো. জাকির হোসেন, শাহ মো. ওয়ালিউল্লাহ, গোপালগঞ্জ পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক আশীষ কুমার দাশ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.