ধামরাইয়ে কীটনাশক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার ধামরাইয়ে একটি কীটনাশক কারখানার রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

শনিবার রাত ৪টা ৪৫ মিনিটে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে বিসিক শিল্প নগরীর একটি প্যাকেজিং কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চতুর্থ তলা ভবনের তৃতীয় তলায় প্যাকেজিং কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা বলেন, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে বিসিক শিল্পনগরীর বাংলাদেশ এগ্রিকালচার লিমিটেড নামে কারখানাটির রাসায়নিকের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ধামরাই, সাভার ও ইপিজেড ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.