সৌদি আরবের উপ স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল-দাউদ দুই দিনের সফরে শনিবার বিকালে ঢাকায় এসেছেন। তার এই সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই হতে পারে।
সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তিও সই হতে পারে।
সৌদি উপমন্ত্রী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গেও বৈঠক করবেন। আলোচনা শেষে রোববারই তার ঢাকা ত্যাগের কথা রয়েছে।