নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ন্যান্সি পেলোসির

ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং হাউসের স্পিকার হিসাবে কাজ করা প্রথম নারী। ৮২ বছর বয়সী ন্যান্সি পেলোসি কংগ্রেসের সবচেয়ে শক্তিশালী ডেমোক্র্যাট এবং হাউসের স্পিকার হিসেবে কাজ করা প্রথম নারী। প্রায় দুই দশক ধরে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ন্যান্সি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

 

প্রতিবেদনে বলা হয়, নেতৃত্বের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ন্যান্সি পেলোসি। তবে তিনি কংগ্রেসের নিম্ন কক্ষে তার ক্যালিফোর্নিয়া জেলার প্রতিনিধিত্ব চালিয়ে যাবেন জানান। রিপাবলিকান কেভিন ম্যাকার্থি নতুন কংগ্রেসে স্পিকার হওয়ার জন্য দলীয় মনোনয়ন জিতেছেন এবং পেলোসির স্থলাভিষিক্ত হবেন।

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলো রিপাবলিকানরা। ২১৮টি আসনে দলটির প্রার্থীরা জয়ী হয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কংগ্রেসের ৪৩৫ আসনের মধ্যে ২১৮টি আসন প্রয়োজন।

নিম্নকক্ষের ঘোষিত সর্বশেষ ফলাফল অনুযায়ী রিপাবলিকানরা ২১৮টি এবং ডেমোক্র্যাটরা ২০৯টি আসনে জয়ী হয়েছে।

বৃহস্পতিবার চেম্বারে এক বিবৃতিতে পেলোসি বলেন, ‘আমি কখনই ভাবিনি আমি কোনও দিন গৃহিণী থেকে হাউজ স্পিকার হয়ে যাবো’।

তিনি আরও বলেন, ‘আমি পরবর্তী কংগ্রেসে গণতান্ত্রিক নেতৃত্বের জন্য পুনঃনির্বাচন চাইবো না। একটি নতুন প্রজন্মের জন্য গণতান্ত্রিক ককাসে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে’।

পেলোসি জানুয়ারি পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন যখন একটি নতুন কংগ্রেস দায়িত্ব নেবে। ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ১৯৮৭ সালে প্রথম যে আসন গ্রহণ করেছিলেন সেখানেই থাকবেন।

নিউইয়র্কের কংগ্রেসম্যান হাকিম জেফরিস ব্যাপকভাবে হাউজে শীর্ষ ডেমোক্র্যাট নেতৃত্বের পদ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এটি হলে মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ কংগ্রেস নেতা হবেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.