যুক্তরাষ্ট্রে সমকামী নাইট ক্লাবে আবারো বন্দুক হামলা, নিহত ৫

যুক্তরাষ্ট্রে কলোরাডোয় সমকামীদের একটি নাইটক্লাবে স্থানীয় সময় শনিবার রাতে বন্দুক হামলায় অন্তত পাঁচ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে।পুলিশ একথা জানিয়েছে

পুলিশ জানিয়েছে, কলোরাডোর স্প্রিংস এলাকার ক্লাব কিউয়ে এ হামলা হয়। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

কলোরাডো পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো জানান, পুলিশ মধ্যরাতের পর গুলির ঘটনার বিষয়ে জানতে পারে। ঘটনাস্থলে পৌঁছার পর কর্মকর্তারা ক্লাবের ভেতরে হামলাকারী সন্দেহে একজনকে চিহ্নিত করেন।

তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাননি পামেলা কাস্ত্রো। হামলাকারী কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে সে বিষয়েও কিছু বলতে তিনি রাজি হননি।

ফেসবুক পেজে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের কমিউনিটির ওপর এমন হামলায় তারা বিপর্যস্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.