আর্জেন্টিনার খেলা দেখতে সপরিবারে কাতারে গিয়েছেন আমির খান

বলিউডের খ্যাতিমান তারকা আমির খান। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। নিজের অভিনয় দক্ষতা দিয়ে অর্জন করেছেন দর্শক জনপ্রিয়তা। অন্য সবার মতো তিনিও মেতেছেন বিশ্বকাপের উন্মাদনায়। সাপোর্ট করেন আর্জেন্টিনা দলকে। সম্প্রতি সপরিবারে আর্জেন্টিনার খেলা দেখতে কাতার গিয়েছিলেন তিনি। সেখানেই ক্যামেরাবন্দি হলেন এ তারকা।

গত মঙ্গলবার দিবাগত রাত ১ টায় সাবেক স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাওকে সঙ্গে নিয়ে কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা দেখতে যান আমির। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছে। খেলা শেষে আবার দেশেও ফিরে গেছেন ‘পিকে’ খ্যাত অভিনেতা।

কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন।

ছবি তোলা হয়ে গেলে তাদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই।

গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির।

আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের গায়ে জড়ানো ছিল মেসির দেশের নীল-সাদা পতাকা। কাতারে প্রায় কোনও ভক্তকেই ফেরাননি আমির।

সবার সঙ্গে হাসিমুখে ছবি তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে আমিরের গালভর্তি সাদা দাড়ি। গোঁফও সাদা। হাসিমুখে তাকে কিরণ এবং ছেলের সঙ্গে দেখে খুশি অনুরাগীরা।

কেউ কেউ বলেছেন, অনেক দিন পর তাকে হাসতে দেখলাম। কেউ আবার বলেছেন, আমিরের এই ছবি দেখে শান্তি পেলাম।

শেষবার আমিরকে পর্দায় দেখা গেছে ‘লাল সিংহ চাড্ডা’ ছবিতে। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। সমালোচক মহলেও এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

তার পর আমির অভিনয় থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নেওয়ার কথা ঘোষণা করেন। অনেক দিন পর আমিরকে পরিবারের সঙ্গে হাসিখুশি ভাবে সময় কাটাতে দেখে খুশি ভক্তরাও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.