শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি নিষিদ্ধ সিগারেট আটক

14055135_1119834294771620_1057109435429978694_nশাহজালালে শুল্ক গোয়েন্দা আজ এক যাত্রীর কাছ থেকে ৫২,৪০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে। এসব সিগারেট ২৬২ কার্টনে তিনটি ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। চট্টগ্রামের ফটিকছড়ির মো: জাহাঙ্গীর আলম কিউআর৬৩৬ যোগে রাত ১.০ টায় ঢাকায় আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কাস্টমস হলের ৪ নং বেল্ট এরিয়াতে ব্যাগগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়েছে। আমদানী নীতি আদেশ অনুযায়ী এসব বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। আটক সিগারেটের মধ্যে আছে ইজি সুপার ও মন্ড ব্রান্ড। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.