নির্বাচনী প্রচারণা শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আগামী নির্বাচন হওয়ার কথা ২০২৪ সালে। দেশটিতে এখনো ভালো করে ভোটের হাওয়া বইতে শুরু করেনি। তবে এরই মধ্যে জ্বলে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে নেমে পড়েছেন তিনি।

এরই মধ্যে গতকাল শনিবার নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলিনায় নির্বাচনী প্রচারণাও সেরে ফেলেছেন ট্রাম্প। সেখানেই ঘোষণা দিয়েছেন, এবার নির্বাচনে জিততে আরও বেশি বেপরোয়া, আরও বেশি প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

জনসভায় ট্রাম্প বলে দিয়েছেন ‘‌মেকিং আমেরিকা গ্রেট’ প্রকল্পের অসমাপ্ত কাজ এবার সমাপ্ত করবেন। তাছাড়া এবার নাকি তার এমন সব বিশাল বিশাল জনসভা করার পরিকল্পনা রয়েছে, যা আমেরিকার জনগন আগে কখনো দেখেনি।

এখন পর্যন্ত ট্রাম্পই আসন্ন নির্বাচনের একমাত্র ঘোষিত প্রার্থী। তবে তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাউথ ক্যারোলিনার প্রাক্তন গভর্নর নিকি হ্যালি আগামী মাসের মধ্যে প্রচারণা শুরু করতে পারেন। ঘটনাচক্রে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন তার প্রতিনিধি ছিলেন নিকি হ্যালি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.