পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৯০ জন।
আজ সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
পেশোয়ারের এলআরসি হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ অসিম বলেন, হাসপাতালে কমপক্ষে ৭০ জনকে আনা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি জানান, ওই অঞ্চল সম্পূর্ণ ঘিরে ফেলা হয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেন, ভবনটির একটি অংশ ধসে পড়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ডনের প্রতিনিধি জানিয়েছেন, জোহরের নামাজ আদায়ের সময় ওই বিস্ফোরণ হয়। সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন পর্যন্ত জানা যায়নি, এটা পেঁতে রাখা বোমার বিস্ফোরণ নাকি আত্মঘাতী হামলা।
