শেহজাদকে নিয়ে শাকিব খানের ‘জান্নাতে’ বুবলী

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। সম্প্রতি পুত্র শেহজাদকে নিয়ে শাকিব খানের বাড়িতে দেখা গেল বুবলীকে। ভালোবাসা দিবসের দুপুরে ছেলেকে কোলে নিয়ে বেশ কিছু ছবি নিজে ফেসবুক একাউন্টে প্রকাশ করেছেন। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে, জায়গাটি শাকিব খানের পূবাইলের শুটিং বাড়ি জান্নাত-এ। ছবিগুলোতে দেখা যায়, শেহজাদ ও তার মা বুবলী লাল রঙা পোশাক পরে আছেন।

শেহজাদকে নিয়ে ছবিগুলো পোস্ট দিয়ে বুবলী তার অনুসারীদের ভালোবাসা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুধু একটি দিন নয়, ভালোবাসা হোক প্রতিদিনময়। তবে একটিদিন অনেক রঙিন করে যদি একটু বেশিই ভালোবাসা যায় তাতেও বা ক্ষতি কি’!

শেহজাদকে নিয়ে এমন ছবি পোস্ট করায় বুবলীর পোস্টটিতে হাজার হাজার লাইক ও শতশত কমেন্ট দেখা যায়। অধিংকাশই শেহজাদকে দেখে খুশি হওয়ার উল্লেখ করছেন। তবে শাকিব খানের অনেক ভক্ত লিখছেন, এটি শাকিবের শুটিং বাড়ি জান্নাত। এই স্থানটি অনেক সিনেমায় তারা দেখেছেন।

গেল ২৭ সেপ্টেম্বরে বেবি বাম্পের ছবি প্রকাশ করে আড়াই বছর আগে শাকিবের সন্তানের মা হওয়ার বিষয়টি জানান বুবলী। তখনই চারদিকে শোরগোল পড়ে যায়। বুবলী ফেসবুকে পোস্ট দিয়ে জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে তার বিয়ে হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.