প্রতিযোগিতামূলক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস চান তারানা

Tarana-Halim.jpg--sm20160830151709মোবাইল ফোন অপারেটরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) চান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। অনুমোদন পেলে পোস্টাল ব্যাংককেও এই সেবার অাওতায় নিয়ে অাসতে আগ্রহী প্রতিমন্ত্রী।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) নিয়ে মঙ্গলবার (৩০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অায়োজিত সেমিনারে একথা জানান তারানা।

টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিঅারএনবি) এই সেমিনারের অায়োজন করে।
টিঅারএনবি সভাপতি রাশেদ মেহদীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক শামীম অাহমেদ।

সেমিনারে বাংলাদেশ ব্যাংক, মোবাইল ফোন অপারেটর, বিভন্ন এমএফএস প্রতিষ্ঠান প্রতিনিধি, নিরাপত্তা বিশষজ্ঞ অংশ নেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.