রোজায় অফিসের সময়সূচি নির্ধারণ

রমজান মাসে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অফিসের সময় সূচি নির্ধারণ করে দিয়েছে সরকার। এবারের রোজায় অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সোমবার বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সোমবার মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সময়-সূচি নির্ধারণ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.