ঈদযাত্রা শুরুর দিন ১৭ এপ্রিল হতে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না, বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার শরিফুল আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, ঈদুল ফিতরের ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল ৭ এপ্রিল শুক্রবার থেকে বিক্রয় করা হবে। কাল শুক্রবার বিক্রি হবে ১৭ এপ্রিলের ট্রেনের টিকিট।
