প্রশংসিত আদর-বুবলীর লোকাল

খুব সম্প্রতি ‘লোকাল’ সিনেমার শুটিং ডাবিংসহ সম্পাদনার সমস্ত কাজ শেষ করেছেন পরিচালক সাইফ চন্দন। তারপর সিনেমাটি মুক্তির উদ্দেশ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেন। সেখানে খুব প্রশংসিত হয়েছে ‘লোকাল’।

কোনো কর্তন ছাড়াই দিয়েছেন ছাড়পত্র। বোর্ড সদস্য অরুণা বিশ্বাস এ সিনেমা প্রসঙ্গে বলেন, ‘খুব সুন্দর ছবি বানিয়েছে সাইফ চন্দন। আমি তাকে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। এ ধরনের আরও সিনেমা নির্মাণের জন্য উৎসাহ দিয়েছি। ছবির প্রতিটি শিল্পী অত্যন্ত ভালো করেছে।

কাজী হায়াৎ বলেন, ‘বুবলী খুব ভালো করেছে। আদরও খুব ভালো করেছে। মিশা সওদাগরকে দেখলাম ভিন্নভাবে। পরিচালক খুব ভালো বানিয়েছে। একটি পলিটিক্যাল গল্প কত সুন্দরভাবে দেখিয়েছে।’

এদিকে সিনেমাটি প্রসঙ্গে শবনম বুবলী বলেন, ‘এটি আমাদের অনেক পরিশ্রমের সিনেমা। দিনশেষে সেন্সর বোর্ডের বিজ্ঞ সদস্যরা প্রশংসা করেছেন এটা আমাদের অনেক বড় প্রাপ্তি। আমার বিশ্বাস মুক্তির পর সিনেমাটি দেখে দর্শকরা তৃপ্তি পাবেন।’ নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ঈদের পর একটি ভালো সময় দেখে মুক্তি দেওয়া হবে।

‘লোকাল’ সিনেমার কাহিনি সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। আদর, বুবলী ও মিশা সওদাগর ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সাঞ্জ জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ আরও অনেকে।

প্রসঙ্গত, এদিকে বুবলী অভিনীত বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মাতা তপু খানের পরিচালনায় ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ঈদুল ফিতরে। ইতোমধ্যে টিজারে বেশ আলোচনায় চলে এসেছে। সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.