নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মার্কেটে দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভাতে সময় লাগবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে।

আজ শনিবার (১৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে শনিবার ভোরে এই আগুন লাগে।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.