বায়তুল মোকাররম মার্কেটে আগুন

বায়তুল মোকাররমের সোনার মার্কেটের দ্বিতীয় তলায় বিদ্যুতের লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফয়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আজ সোমবার দুপুর ২টা ৫৩ মিনিটে আগুনের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানান সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, আগুনের খবর জানা মাত্রই ঘটনাস্থলের উদ্দেশে তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.