সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৯ ওমরাহযাত্রী নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ অন্তত নয়জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহত নয় জনই পাকিস্তানি।

গতকাল বৃহস্পতিবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

জানা গেছে, ওমরাহ পালন শেষে মদিনা থেকে রিয়াদে ফিরছিলেন পাকিস্তানি ওই নাগরিকরা।

এ সময় তাদের গাড়িটি আল-কাসিম এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে নয় পাকিস্তানি নিহত ও আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে পাঁচজন পাকিস্তানি নাগরিকও রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে মার্চে মক্কায় ওমরাহ যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.