অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ডিভোর্স দিতে চলেছেন টালিউডের পরিচালক সৃজিত মুখার্জি। সম্প্রতি এমন গুঞ্জোনই শোনা যাচ্ছে ঢাকা এবং কলকাতাজুড়ে। তবে দর্শক কিংবা তারকা, সবার একটাই প্রশ্ন— সত্যিই কি ভেঙ্গে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার?
সৃজিত-মিথিলার প্রসঙ্গটি যখন টক অব দ্য কান্ট্রি, ঠিক সেই সময় বিষয়টি নিয়ে মুখ খুললেন নির্মাতা সৃজিত। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এই পরিচালক বলেন, ‘মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে যা কিছু রটেছে, সেসবের কোনো ভিত্তি নেই। আপাতত মধ্যপ্রদেশে শুটিংয়ে ব্যস্ত আমি। এসবে মাথা ঘামাতে রাজি নন বলেই স্পষ্ট জানিয়েছেন।’
তবে এর আগেও তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা গিয়েছিল। সেই সময় এ বিষয়টিকে গুঞ্জন দাবি করেছিলেন তারা দুজনই।
নির্মাণের মাধ্যমে খ্যাতি পাওয়া এ নির্মাতা বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও একের পর এক কাজ করে যাচ্ছেন। আর এই কাজের কারণে বাংলাদেশেই অধিকাংশ সময় থাকতে হয় অভিনেত্রী মিথিলাকে।
সৃজিত বর্তমানে অবস্থান করছেন মধ্যপ্রদেশে। সেখানে তিনি ‘ব্যোমকেশ’ এর শুটিংয়ে ব্যস্ত। তারপরও সেখান থেকেই সাংবাদিকদের সঙ্গে ডিভোর্সের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
এদিকে গত শনিবার সৃজিতের সঙ্গে ডিভোর্সের গুঞ্জননের বিষয়টি নিয়ে বাংলাদেশি সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এ খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’ অর্থাৎ, এর কোনো ভিত্তি নেই।’
প্রসঙ্গত, সৃজিত মিথিলা জুটি ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি করে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। তবে সৃজিতের সঙ্গে বিয়ের আগেও ২০০৬ সালের ৩ আগস্ট জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে বিয়ে হয়েছিল মিথিলার। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে ২০১৭ সালের জুলাইয়ে।