স্টুডেন্ট ভিসায় ইংল্যান্ডে যাবেন। প্রস্তুতির সবকিছু ছিলো শেষ পর্যায়ে। অ্যাম্বেসি থেকে ইমেইলও এসেছে। ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে পাসপোর্ট নেওয়ার কথা ছিল গত মঙ্গলবার (১১ জুলাই)। কিন্তু এর আগের দিন সোমবার সকালে মৌলভীবাজারে বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসনেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন আইনজীবী মিজানুর রহমান (৩৫)।
মিজানুর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের প্রবাসী আবুল হাসানের ছেলে। তার নিখোঁজের বিষয়ে রাজনগর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জিডি ও মিজানুরের পারিবারিক সূত্রে জানা যায়, মো. মিজানুর রহমান ২০২০ সালে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আইন বিভাগে পড়াশুনা করেন। এরপর সনদ নিয়ে সিলেট বারে প্র্যাকটিস করছিলেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভিসার জন্য অ্যাপ্লিকেশন সেন্টারে পাসপোর্ট জমা দেন। পাসপোর্ট সংগ্রহের জন্য গত রবিবার অ্যাম্বেসি থেকে তাকে ই-মেইল পাঠানো হয়। পাসপোর্ট নেওয়ার জন্য মঙ্গলবার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু এর আগেই ১০ জুলাই (সোমবার) সকাল থেকে তিনি নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে না পেয়ে রাজনগর থানায় পরে জিডি করেছেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে সোমবার সকাল ১০টা ৫৭ মিনিট পর্যন্ত মিজানুর উত্তরভাগ ইউনিয়নের বাঁধবাজারে অবস্থান করছিলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ রয়েছে। এখনও মোবাইল খোলা হচ্ছে না। যার কারণে নিখোঁজ মিজানের লোকেশন সনাক্ত করা যাচ্ছে না।
পরিবারের লোকজন জানান, মিজানুর এসএসসি শেষ করেই সিলেট শহরে দ থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল বলেন, জিডি হওয়ার পর বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে। আমরা বিভিন্নভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিখোঁজ মিজানুর রহমানের পাসপোর্টের কপি সংগ্রহ করা হয়েছে। আমরা তাকে খুঁজে বের করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।