ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনে জড়িত থাকার অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, শনিবার সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই হাজার ৯২৯ পিস ইয়াবা, ১১ কেজি গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ৪ লিটার দেশি মদ ও ৫০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.