ফতুল্লায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় লাগা আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে ফায়ার সার্ভিসের গাড়ি। এতে ফায়ার সার্ভিসের গাড়িচালক ও একজন পথচারী নিহত হয়েছেন।

আজ সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চালক। তবে নিহত পথচারীর পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ফকির অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিলেন জাহাঙ্গীর।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে চাপা দেয়। বাসের ধাক্কায় পথচারী নিহত হন। এসময় ফায়ার সার্ভিসের গাড়িচালকও নিহত হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.