অবশেষে সচল হলো চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস

১০ দিন বন্ধ থাকার পর চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর) সচল হয়েছে।

আজ রোববার পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৭ জুলাই থেকে পাসপোর্ট অফিসের এভিআর মেশিন পুড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় পুরো সার্ভার। বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে কয়েকজন প্রকৌশলীদের পাঠানো হয়। বেশ কয়েকবার চেষ্টার পর ৬ কার্য দিবস শেষে সচল হয় না এভিআর মেশিন। পরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের প্রকৌশলীরা এসে মেশিন পরিবর্তনের পর সার্ভার চালু হয়েছে।

আব্দুস সাত্তার বলেন, মেশিনটি নষ্ট হয়েছে ১০দিন। তবে আমাদের সরকারি হিসেবে ৬ কার্যদিবস পাসপোর্ট অফিসের কোনো কার্যক্রম আমরা এভিআর মেশিনের জন্য করতে পারিনি। যার কারণে সেবা প্রত্যাশীরা একটু সাময়িক সমস্যায় ছিল। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সব সমস্যা নিরসনের। নতুন করে আর কোনো জটিলতা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.