ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৪৬

দেশে ডেঙ্গু মশার বিস্তার বাড়ছেই। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪৬ জন। এর আগে গতকাল বৃহস্পতিবার একদিনে দুই হাজার ৯৫৯ জন হাসপাতালে ভর্তি হন, যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ।

আজ শুক্রবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.