ঈদে আমিরাতে বাংলাদেশি দুইটি স্কুল ৯দিন বন্ধ

amirat-school-sm20160909045008পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত শেখ খলিফা বিন যাইদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ সাপ্তাহিক ছুটিসহ নয় দিনের ছুটির তারিখ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) আবুধাবি স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান ও রাস আল খাইমাহ স্কুল কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, শুক্রবার (০৯ সেপ্টেম্বর) থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে। পুনরায় আগামী (১৮ সেপ্টেম্বর) রোববার থেকে স্কুলের কার্যক্রম শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.