প্রথমবারের মতো পাথর নিয়ে পদ্মা সেতু পার হলো মালবাহী ট্রেন

আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-ভাঙ্গা রেলপথ চলাচলের উদ্বোধন করবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে এই রেলপথ বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হবে। তার আগে বিশেষ ট্রয়াল ট্রেন চালানো হচ্ছে এই রেলপথে। এই রেলপথে পদ্ম সেতু রেলওয়ে যুক্ত।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সেই লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত পর্যন্ত পাথর বোঝাই করে গতি পরীক্ষা করতে সাত বগির মালবাহী ট্রায়াল স্পেশাল ট্রেন পদ্মা সেতু পার হয়েছে। এটিই প্রথম পদ্মা সেতু পার হয়ে মালবাহী ট্রেনের গতির ট্রায়াল।

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থেকে ২৮ কিলোমিটার দূরের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য মালবাহী ট্রায়াল ট্রেনটি রওনা হয়। সকাল ৯টা ৬ মিনিটের দিকে সেটি মাওয়া স্টেশনে পৌঁছায়। এ সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটার। এরপর মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ঘণ্টায় ৮০ কিলোমিটার গতিতে সকাল সাড়ে ৯টার দিকে রওনা হয়ে সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গায় আসে।

ভাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শাহজাহান সংবাদমাধ্যমকে বলেন, “শনিবার সকাল থেকে যাওয়া-আসা মিলিয়ে দুইবার পদ্মা সেতু পার হয়ে পাথরভর্তি মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হয়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ট্রেনে উপস্থিত ছিলেন।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.