হজ শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেশ কয়েকজন হাজী।
সৌদি এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে এবং বাংলাদেশ বিমানের ১টি হজ ফ্লাইটে শনিবার ফিরবেন হাজীরা বলে জানিয়েছে বিমানবন্দরের তথ্যকেন্দ্র।
জেদ্দা থেকে ছেড়ে আসা সৌদি এয়ারলাইন্সের এসভি ৮১০ ফ্লাইটটি বেলা দেড়টায় বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির ৫৬০ জন যাত্রীর মধ্যে প্রায় ৪শ’ জন হাজী বলে জানান হাজীরা।
বিমানবন্দরে দু’টি আগমনী টার্মিনালেই হাজীদের স্বজনেরা সকাল থেকেই অপেক্ষা করছেন।