ভরি প্রতি ১৭৫০ টাকা কমল স্বর্ণের দাম

রেকর্ড দাম বৃদ্ধির পরের দিনেই কমল সোনার দাম। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা।

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে এই দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৪৬৬ টাকায় বিক্রি করা হবে।

এর আগে বুধবার (১৭ জানুয়া‌রি) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। যা ১৮ জানুয়া‌রি কার্যকর হয়।

ওই দামেই গত বৃহস্প‌তিবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ২৯ টাকা এবং সনাতন পদ্ধতির ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি করা হয়। এর মধ্যেই কমানো হলো সোনার দাম।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.