আরবাজের দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সালমান

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর গেল বছরের ডিসেম্বরে জীবনের নতুন ইনিংস শুরু করেন অভিনেতা আরবাজ খান। মেকআপ শিল্পী সুরা খানকে বিয়ে করেন তিনি।

বিয়ের পর প্রথমবারের মতো বিগ বসের ফাইনালে হাজির হয়েছিলেন আরবাজ। যেখানে উপস্থিত ছিলেন সালমান খান, সোহেল খানসহ একাধিক তারকা।

ওই অনুষ্ঠানে আরবাজকে পেয়ে কমেডিয়ান ও অভিনেত্রী ভারতী সিং প্রশ্ন করেন, কেন বিয়েতে আমন্ত্রণ পাননি তিনি। জবাবে আরবাজ বলেন, ‘পরবর্তী বিয়েতে আপনাকে দাওয়াত দেব।’

এ সময় সালমানের কাছে ভাইয়ের দ্বিতীয় বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে চান ভারতী। জিজ্ঞেস করেন, বিয়ের আগে আরবাজকে কোনো পরামর্শ দিয়েছিলেন কি না।

জবাবে সালমান খান বলেন, ‘না। সে আমার কথা শোনা না। আমার কথা শুনলে তো….’। এরপরই মঞ্চে উপস্থিত সকলে হেসে ফেলেন।

এদিন গ্র্যান্ড ফিনালের পর্বে ‘দুলহে কা সেহরা’ গানে স্বাগত জানানো হয় আরবাজকে। এসময় অভিনেতা মজা করে বলে ওঠেন, ‘তোমরা এমন আচারণ করছো, যেন আমি প্রথম বিয়ে করেছি।’

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর মুম্বাইয়ে অর্পিতা খানের বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন আরবাজ খান ও শুরা খান। বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রাভিনা ট্যান্ডন, ফারাহ খান, সাজিদ খান এবং বরুণ শর্মাসহ অভিনয়শিল্পীরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.