এগিয়ে গেলেন হিলারি

untitled-16_238489জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছেন। আগামী সোমবার শুরু হওয়া বিতর্ক অনুষ্ঠানের আগে এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নাল সাধারণ ভোটারদের মধ্যে পরিচালিত তাদের নতুন জরিপের ফল ঘোষণা করেছে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কের দিন ঘোষণা করা হয়েছে। খবর সিএনএন ও ইউএস নিউজের। জরিপটি পরিচালিত হলো, যখন ডেমোক্রেটিক প্রার্থী নিজের স্বাস্থ্যগত কারণে কিছুটা বেকায়দায় পড়েছেন। ট্রাম্প হিলারির নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ব্যাপারটাকে বেশ রঙ চড়িয়ে ভোটারদের কাছে প্রচার করেছেন। ওদিকে ট্রাম্পের সমর্থকদের ‘মন্দলোক’ বলে মন্তব্য করেও হিলারি কিছুটা কৌশলগত ভুল করেছেন। এর পরও জরিপে তিনি ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। জরিপে চার প্রার্থী ধরে হিলারি ৪৩ শতাংশের সমর্থন পান। ট্রাম্পের সমর্থন ৩৭ শতাংশ। লিবারটারিয়ান প্রার্থী গ্যারি জনসনের সমর্থন ৯ শতাংশ এবং গ্রিন পার্টির প্রার্থীর ৩ শতাংশ। দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অবশ্য হিলারির সমর্থন ৪৮ শতাংশ আর ট্রাম্পের ৪১ শতাংশ। ডেমোক্রেটিক পোলস্টার ফ্রেড ইয়েং বলেন, ‘কয়েক সপ্তাহ হিলারির সময় খারাপ যাচ্ছে। তবুও তিনি প্রতিদ্ব্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.