বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার আট মামলাসহ ১১টি মামলার শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৯ জুলাই ধার্য করেছেন আদালত।
আজ সোমবার (২২ এপ্রিল জানুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে মামলাগুলো শুনানির জন্য ধার্য ছিল। তবে অসুস্থতাজনিত কারণে খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস্ সামছ জগলুল হোসেন নতুন এদিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাগুলোর মধ্যে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে।
খালেদা জিয়ার বক্তব্যকে দেশদ্রোহী অ্যাখ্যা দিয়ে ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহ মামলাটি দায়ের করেন।
এছাড়াও ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ির কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীয় হত্যায় অভিযোগ যাত্রাবাড়ি থানায় ২ মামলা করা হয়। একই বছর বিভিন্ন সময় দারুসসালাম থানা এলাকায় নাশকতার অভিযোগ এসে দারুসসালাম থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে আটটি মামলা দায়ের করা।