সন্দ্বীপে নৌ বাহিনীর অভিযানে যুবদল নেতা গ্রেপ্তারে নৌ-ক্যাম্প ঘেরাও : লাঠিচার্জে সেচ্ছাসেবক দল কর্মীর মৃত্যু

মিলাদ মুদ্দাচ্ছির, সন্দ্বীপ (চট্রগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে নৌ বাহিনীর অভিযানে ২ যুবদল নেতার আটকের খবর পাওয়া গেছে। গতকাল সন্ধ্যা উপজেলার আজিমপুর ইউনিয়নে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নৌ বাহিনী একটি বিশেষ অভিযানে যায়। এ সময় আজিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু তাহের ও ৯ নং ওয়ার্ড যুবদলের খোকনসহ ২ জনকে আটক করে উপজেলা নৌ-ক্যাম্পে নিয়ে আসলে তাদের ছাড়িয়ে নিতে শতাধিক গ্রামবাসী নৌ-ক্যাম্প ঘেরাও করে। জানা যায় গ্রামবাসীর সাথে স্হানীয় রাজনৈতিক কর্মীরাও নৌ-ক্যাম্প ঘেরাও এ যোগ দেয়।

ঐ সময় নিরাপত্তা রক্ষায় নৌ বাহিনী ব্যাপক লাঠিচার্জ করে বলে খবর পাওয়া যায়। লাঠিচার্জে আজিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফ (৩২) আহত হয়। তাৎক্ষণিক তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরণ করে।

এ বিষয়ে রাত ১১ টায় উপজেলা বিএনপির আহবায়ক জনাব অ্যাড. আবু তাহের সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের জানায়, মৃত্যুর কারণ নিয়ে প্রশাসনের সাথে সন্দ্বীপ বিএনপির আলোচনা হয়েছে। পারস্পরিক সহযোগিতায় সত্য উদঘাটনের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বিষয়টি সমাধান করা হবে। দলীয় নির্দেশ ছাড়া এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন হটকারি পোস্ট না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলা নৌ বাহিনী কাছে ঘটনার প্রাথমিক বিবৃতি জানতে চাইলে সেখানে দায়িত্বরত লে.কমান্ডার শাহান এভিয়েশন নিউজকে বলেন বিষয়টি সম্পর্কে এখনো কোন মন্তব্য করা যাচ্ছে না, উর্ধতন কতৃপক্ষ পরবর্তীতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.