নির্বাচন নিয়ে ট্রাম্পের বক্তব্য বিপজ্জনক : ওবামা

obama-trump-220161021115619মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার বিষয়ে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা রীতিমত বিপজ্জনক।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে বৃহস্পতিবার ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন ওবামা।

এক টেলিভিশন বিতর্কে ট্রাম্প বলেছেন, আসন্ন নভেম্বরের নির্বাচনের ফলাফল মেনে নেবেন না তিনি।

তিনি একটি স্বচ্ছ ফলাফল মেনে নেবেন তবে তারপরেও তিনি এই নির্বাচনের ফলাফল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আমি আমার ভোটার এবং সমর্থক এবং যুক্তরাষ্ট্রের সব মানুষের কাছে প্রতিশ্রুতি ও অঙ্গীকার করছি যে, আমি এই মহান ও ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন মেনে নেব যদি আমি জয়ী হই।

ওই একই বক্তব্যে ট্রাম্প আরো বলেন, তিনি একটি নির্বাচনের স্বচ্ছ ফলাফল আশা করেন। তবে এতে কোনো ধরনের সন্দেহ হলে আইনি লড়াইয়ে যাবেন।

ট্রাম্পের এ ধরনের বক্ত্যের পরেই ওবামা বলেছেন, কোনো প্রার্থীর এ ধরনের বক্তব্য মার্কিন নির্বাচন নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.