যুক্তরাষ্ট্রের নতুন ফার্স্ট লেডি সম্পর্কে কিছু তথ্য

melaniaযেখানে যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্হিমুখী সেখানে মেলানিয়া ট্রাম্প অন্তর্মুখী। যেখানে ট্রাম্প একজন বেপরোয়া সেখানে ফার্স্ট লেডি অত্যন্ত সংযমী।

৪৬ বছর বয়সী মেলানিয়া ট্রাম্প সঙ্গে তার অর্ধাঙ্গ ডোনাল্ড ট্রাম্পের বয়সের পার্থক্য প্রায় ২৫ বছর। নিজের সম্পর্কে প্রচারণা না চালিয়ে একটু চুপচাপই থাকেন তিনি। যেখানে বর্তমান ফার্স্ট লেডি মিশেল ওবামার সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম সাত দশমিক সাত মিলিয়ন ফলোয়ার, সেখানে মেলানিয়া ট্রাম্পের টুইটারে ফলোয়ার মাত্র চার লাখ ৯ হাজার।

যুক্তরাষ্ট্রের নতুন এ ফার্স্ট লেডি সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার।

ট্রাম্পের সাফল্যের ‘পিছনের’ নারী

১৯৯৮ সালের সেপ্টেম্বরে কিট ক্যাট ক্লাবে একটি ফ্যাশন উইক পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় মেলানিয়ার। তখন মেলানিয়া নস নামেই পরিচিত ছিলেন তিনি। সেই সময়েই দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলসের সঙ্গে বিচ্ছেদ হয় ট্রাম্পের।

এর কয়েক বছর পর ২০০৪ সালে বাগদান ও পরের বছল ফ্লোরিডার একটি চার্চে বিয়ে করেন তারা। মেলানিয়ার বিয়ের পোশাকের দাম ছিল একলাখ ডলার এবং ট্রাম্পের মার-এ-লারগো রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলারি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

পরবর্তীতে কলামিস্ট সিন্ডি অ্যাডামস এর কাছে গর্ব করে ট্রাম্প বলেন, আমার পিছনে থাকা নারী তিনি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে আছি এবং তার পিছনে থাকাই ছিল আমার সফলতার মূলমন্ত্র।

কমিউনিস্ট দেশে জন্ম গ্রহণ করেন ফার্স্ট লেডি

স্লোভেনিয়া ইয়োগোস্লাভিয়ার অংশ ছিল তখন জন্মগ্রহণ করেন মেলানিয়। তিনিই প্রথম ফার্স্ট লেডি যেকোনো কমিউনিস্ট রাষ্ট্রে জন্ম গ্রহণ করেছেন। এছাড়াও ১৮২৫ সালে লুসা আদমের পরে তিনিই কোনো ফার্স্ট লেডি যিনি যুক্তরাষ্ট্রের বাইরে জন্ম গ্রহণ করেছেন।

কারও সমবেদনা চাননা তিনি

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগের পর সংবামাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, লোকজন আমাকে এভাবে বলে ওহ মেলানিয়া, ওই দুর্ভাগী মেলানিয়া। আমার জন্য আপনাকে দুঃখ পেতে হবে না, আমার জন্য দুঃখ পাবেন না। আমি সকল কিছুই মোকাবেলা করতে পারি।

নারীদের নিয়ে ট্রাম্পের বিরুপ মন্তব্যে নিন্দা প্রকাশ করেছেন মেলানিয়া।

ব্যারন ট্রাম্পের প্রতি অকৃতত্তিম ভালোবাসা তার

মেলানিয়া ও ট্রাম্পের ১০ বছরের ছেলে ব্যারন ট্রাম্পের খুব যত্মশীল মেলানিয়া। ২০১৫ সালের সেপ্টেম্বরে পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, আমার স্বামী সব সময়ই ব্যস্ত থাকেন। ব্যারনের একজন অভিভাবক প্রয়োজন, তাই আমি সবসময় তার সঙ্গেই থাকি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.