এক রাজ্যে ভোট পুনর্গণনা শুরু

downloadইলেকট্রনিক ভোটযন্ত্রে কারচুপি হয়েছে, এ অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নতুন করে গণনার দাবি জানিয়েছিলেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইন। পরে তাঁর সঙ্গে কণ্ঠ মেলান আরেক প্রেসিডেন্ট পদপ্রার্থী, রিফর্ম পার্টির রকি দে লা ফুয়েন্তে। তাঁদের অনুরোধের ভিত্তিতে গত শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা শুরু হয়েছে।
মার্কিন নির্বাচনী আইনে ভোট পুনর্গণনার বিধান রয়েছে, তবে এর জন্য আবেদনকারীকে নির্ধারিত ফি দিতে হয়। উইসনকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানে কারচুপি হয়েছে, এ অভিযোগে জিল েস্টইন এই অঙ্গরাজ্যগুলোয় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট নতুন করে গণনার দাবি করেন। দাবি তোলার অল্প কয়েক দিনের মধ্যেই এ জন্য প্রয়োজনীয় ফির অর্থ চাঁদা হিসাবে তুলতে সক্ষম হন জিল স্টেইন। নিজের ওয়েবসাইটে গত বৃহস্পতিবার বেলা তিনটার মধ্যে ২৫ লাখ ডলার চাঁদা দিতে অনুরোধ করেছিলেন তিনি। খুব সহজেই সে লক্ষ্যে পৌঁছে যান তিনি। শুক্রবার দিন শেষে তাঁর সংগৃহীত চাঁদার পরিমাণ ৫২ লাখ ডলার ছাড়িয়ে যায়।
আপাতত উইসকনসিন দিয়ে ভোট পুনর্গণনার কাজ শুরু হচ্ছে। বাকি দুই অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনার অনুরোধ আগামী সপ্তাহের মধ্যে করতে হবে। উইসকনসিনের নির্বাচন কমিশন পুনর্গণনার শুরুর কথা নিশ্চিত করে জানিয়েছে, ১৩ ডিসেম্বরের মধ্যে এ গণনা শেষ হবে। পুনর্গণনার সময় প্রত্যেক প্রেসিডেন্ট পদপ্রার্থীর প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.