৪০ আরোহী নিয়ে পাকিস্তানি বিমান বিধ্বস্ত

pia_33185_1481114533পাকিস্তানে ৪০ জনের বেশি আরোহী নিয়ে বুধবার বিকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পিকে-৬৬১ বিমানটি চিত্রল থেকে ইসলামাবাদ যাচ্ছিল। খবর ডনের।

অ্যাবোটাবাদ জেলার এক পুলিশ কর্মকর্তা জানান, হেভেলিয়ান এলাকার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

চিত্রল থেকে বিমানটি বিকাল সাড়ে তিনটায় ছেড়ে আসে। বিকাল ৪টা ৪০ মিনিটে এটি ইসলামাবাদে অবতরণের কথা ছিল।

আরোহীদের মধ্যে পাকিস্তানের খ্যাতনামা সঙ্গীত শিল্পী জুনাইদ জামশেদও ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.