ভুয়া খবর ঠেকানোর আহ্বান হিলারির

12664515_gসামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ক্ষেত্রেই ভুয়া খবর ঠেকানো বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন।

বৃহস্পতিবার ক্যাপিটাল হিলে আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে হিলারি বলেন, ‘এটি এখন পরিষ্কার যে, তথাকথিত ‘ভুয়া সংবাদ’ আমাদের বাস্তব জীবনে নানা ঘটনার জন্ম দিচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।’

সিনেটের সংখ্যালঘু বিষয়ক নেতা ডেমোক্রেটিক পাটির হ্যারি রেইডের বিদায়ী অনুষ্ঠানে হিলারি এ বক্তব্য রাখেন।

গেল একবছর এ ধরণের প্রচুর ভুয়া খবর ছড়িয়েছে দাবি করে এটি ঠেকাতে ব্যক্তিগত ও সরকারি পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান হিলারি ক্লিনটন। নির্বাচনী লড়াইয়ে তিনি নিজেও এ ধরণের ভুয়া খবরের শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

হিলারি বলেন, এটি রাজনীতি কিংবা পক্ষাবলম্বনের বিষয় নয়। জীবনই হুমকির মুখে। সেই সব সাধারণ মানুষের জীবন, যারা শুধু তাদের দিন কাটানোর চেষ্টা করছেন, কাজ করার চেষ্টা করছেন, সমাজে অবদান রাখার চেষ্টা করছেন।

গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। নির্বাচনের এ ফলাফল সারা বিশ্বে বিষ্ময়ের জন্ম দেয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.