যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গ্রিডে রাশিয়ান ম্যালওয়্যার শনাক্ত

obama_putin_1মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অঞ্চল ভার্মন্টে বৈদ্যুতিক ইউটিলিটি সিস্টেমে মধ্যে রাশিয়ান হ্যাকারদের সঙ্গে যুক্ত একটি ম্যালওয়্যার কোড শনাক্ত করা হয়েছে। তবে রাশিয়ানরা সক্রিয়ভাবে ইউটিলিটি অপারেশন ব্যাহত করতে এ কোড ব্যবহার করেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, অপারেশন ব্যাহতে কোনো কোড ব্যবহার না করলেও জাতীয় বৈদ্যুতিক গ্রিডে অনুপ্রবেশ সম্ভাব্য গুরুতর দুর্বলতা প্রমাণ করে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকার ও ইউটিলিটি কর্মকর্তারা নিয়মিত জাতীয় বিদ্যুৎ গ্রিড দেখভাল করেন।কেননা এটি একটি হাইলি কম্পিউটারাইজড সিস্টেম। এ পদ্ধতির যে কোনো ত্রুটি বা বিঘ্ন চিকিৎসা এবং জরুরি সেবায় সর্বনাশা প্রভাব ফেলতে পারে।

ভার্মন্টে দু’টি ইউটিলিটি রয়েছে। একটি গ্রিন মাউন্টেন পাওয়ার আর অন্যটি হচ্ছে বার্লিংটন ইলেক্ট্রিক। তবে কোন ইউটিলিটিতে এই ম্যালওয়ার কোড পাওয়া গেছে তা স্পষ্ট করে জানা যায়নি। মন্তব্য করতে রাজি হননি ইউটিলিটি দু’টির কর্মকর্তারাও।

এদিকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউটিলিটি নির্বাহীদের সঙ্গে ম্যালওয়্যার কোড পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনায় বসেছেন। সেখানে বলা হয়, ভার্মেন্টের ইউটিলিটি কর্মকর্তারা তাদের অপারেশনের মধ্যে এই ম্যালওয়্যার কোড শনাক্ত করেছেন।

তবে এ বিষয়ে মন্তব্য করতে জোরালোভাবে অস্বীকৃতি জানিয়েছেন ওবামা প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ান ম্যালশাস আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য সমস্ত নেটওয়ার্ক রক্ষাকর্মীদের সতর্ক করে যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.