ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে বলিউডি ‘ঝটকা’ ও ‘মটকা’!

1483457495মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে থাকতে পারেন বিখ্যাত বলিউড তারকারা। রিপাবলিকান হিন্দু কোয়ালিশনের ভারতীয় দূত ও ট্রাম্প সমর্থক মানসভি মামগাই সোমবার বলেছেন, ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে থাকবেন বড় বড় বলিউড তারকারা।

মানসভি বলেন, ‘‘আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দায়িত্ব বুঝে নেবেন। সেখানে বলিউডের অনেক বড় তারকাকে দেখতে পাবেন। বলিউডি বিনোদন থাকবে। অনেক ‘ঝটকা’, ‘মটকা’ও দেখবেন আপনারা।’ মানসভির মুকুটে রয়েছে প্রাক্তন মিস ইন্ডিয়ার পালক। তাই তাঁর সঙ্গে বলিউডের বড় বড় তারকাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ট্রাম্পের দায়িত্ব বুঝে নেওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে বলিউডি পারফরম্যান্স আয়োজন করার পিছনে মানসভিরও অবদান রয়েছে বলে জানা গেছে।

মানসভি যোগ করেন, ভারতের জন্য সবচেয়ে ভালো মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের জন্য জোরালো সমর্থনের কথা জানিয়েছেন তিনি। জানুয়ারি ২০ তারিখ স্থানীয় সময় দুপুরবেলা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে ৪০টি প্রতিষ্ঠান থেকে ৮ হাজার পারফরমার অংশ নেবে বলে আয়োজক কমিটির বরাতে বলা হয়েছে। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.