বিশেষ সংবাদদাতা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের ‘ফরেন এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৫’ এ্যাওয়ার্ড অর্জন করেছে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) হতে দক্ষিণ-এশিয়া অঞ্চলে সর্বোচ্চ যাত্রী পরিবহনের সাফল্যে বিমানকে এ পুরস্কার প্রদান করা হয়।
মালয়েশিয়ায় নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন বিমানের পক্ষে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী ওয়াইবি দাতো সেরিলিয়াওটিঅংলাই এর নিকট হতে সম্প্রতি কুয়ালালাম পুরে অনুষ্ঠিত একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
কেএলআইএ পৃথিবীর অন্যতম একটি ব্যস্ততম এয়ারপোর্ট। ২০১৫ সালে এ এয়ারপোর্টের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৪২৪ জন যাত্রী এবং ৩ লাখ ৫৪ হাজার ৫১৯টি ফ্লাইট চলাচল করেছে।
মালয়েশিয়া এয়ারপোর্টের ‘কেএলআইএ’ অ্যাওয়ার্ড মালয়েশিয়ান এভিয়েশন শিল্পের একটি আকর্ষণীয় পুরস্কার যেটি দেয়া হয় সংশ্লিষ্ট সহযোগিদের আউট স্ট্যান্ডিং পারফরমেন্স এবং সেবার মানের উপর ভিত্তি করে। উল্লেখ্য বিমান ২০১১ ও ২০১৪ সনেও‘কে এলআইএ ফরেন এয়ারলাইন অব দ্যা ইয়ার’এ্যাওয়ার্ড অর্জন করে।
আরও খবর