বিমানের নতুন পরিচালনা পর্ষদ

biman-logoবাংলাদেশ বিমানের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গতকাল বিমান থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীর নেতৃত্বে বিমানে গঠিত হয়েছে ১৩ সদস্যের বোর্ড। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যের উল্লেখ করে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক ১১ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এ পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

বিমান পর্ষদের অন্য পরিচালকরা হলেনÑ অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব নজরুল ইসলাম খান, সহকারী বিমানবাহিনী প্রধান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম, ইমার্জিং রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক নুর ই খোদা আব্দুল মবিন এবং পদাধিকারবলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.