২০১৯ সালের জন্য যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারিতে অংশগ্রহণকারী দেশের তালিকায় বাংলাদেশ নেই। অথচ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া সংবাদ দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি প্রতারক চক্র।
২০১৯ সালে অনুষ্ঠিতব্য ডিভি লটারির তালিকা থেকে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্যসহ আরো ১৭টি দেশ বাদ পড়েছে। এই লটারির মাধ্যমে মোট ৫৫ হাজার বিদেশি যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড এবং ২০১৯ সালের জানুয়ারি মাসে দেশটিতে প্রবেশ করার অনুমতি পাবে। সম্প্রতি ডিভি লটারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশের নাগরিকরা ঠিক কী কারণে আগামী লটারিতে অংশ নিতে পারছে না তার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ডিভি লটারি কর্তৃপক্ষের ওয়েবসাইটে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যেসব দেশের ইমিগ্র্যান্ট অপেক্ষাকৃত কম, তাদের বেশি গুরুত্ব দিচ্ছে অভিবাসন কর্তৃপক্ষ।